প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৪:৫৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১৬:২৪ পিএম
আর্লিং হালান্ড মানুষ নাকি মেশিন—এমন একটি জিজ্ঞাসা এখনও চলছে। তবে কান পাতলে এও শোনা যায় নরওয়েজিয়ান সেনসেশন ‘গ্রেট’ হয়ে গেছেন অথবা মহাতারকাদের কাতারে নাম লিখিয়েছেন। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার যেভাবে এগোচ্ছেন তাতে গ্রেটদের কাতারে যাবেন নিশ্চিত। কিন্তু তাকে বড় আগেভাগেই সেরাদের কাতারে বসানো হচ্ছে বলে মনে করেন লেস ফার্ডিন্যান্ড। সাবেক ইংলিশ ফরোয়ার্ডের মতে, সামর্থ্য আছে হালান্ডের কিন্তু অনেক পথ বাকি এখনও।
আরও পড়ুন :
গোল করে একের পর এক রেকর্ড গড়া হালান্ডকে ধারাবাহিক হতে হবে বলে মনে করেন ফার্ডিন্যান্ড, ‘হালান্ডকে গ্রেট বলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। গ্রেট খেলোয়াড়রা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সামর্থ্য দেখিয়েছেন। এ মৌসুমে হালান্ড সেটা করেছে এবং চলতি মৌসুমে সে অসাধারণ খেলছে। কিন্তু তাকে বিচার করা হবে বছরের পর বছর ধরে সে কেমন করবে, তার ভিত্তিতে।’
হালান্ডের গ্রেট হওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন ফার্ডিন্যান্ড
কিংবদন্তিদের কাতারে যাওয়ার সামর্থ্য আছে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারের। কিন্তু ফার্ডিন্যান্ড মনে করেন ধারাবাহিকতাটা সবচেয়ে বেশি জরুরি, ‘মনে হচ্ছে হালান্ড ধারাবাহিক হতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ধারাবাহিক না হচ্ছে ততক্ষণ তাকে গ্রেট স্ট্রাইকারদের কাতারে রাখা কঠিন।’