× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজি ডাকলে মরিনহোকে খুঁজেও পাবে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৫:২১ পিএম

পিএসজি ডাকলে মরিনহোকে খুঁজেও পাবে না

বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ধুলিসাৎ হওয়ার পর থেকে গুঞ্জন, ছাঁটাই হতে চলছেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। শুধু গালতিয়ের চাকরি যাচ্ছে এমন খবর নয়, বরং কোচ হিসেবে তিনজনকে বেছেও নিয়েছে বলে খবর। তালিকার শুরুর দিকে আছেন হোসে মরিনহো। তবে মরিনহো বলছেন ভিন্ন সূরে কথা, অন্য কোথাও আপাতত যাচ্ছেন না তিনি। আর পিএসজি খুঁজলেও তাকে পাবে না।

যদি পিএসজি ডাকেও, তাহলে আমাকে খুঁজে পাবে না

গালতিয়ের পরিবর্তে আসছে মৌসুম থেকে মেসি-এমবাপেদের ডাগআউটে মরিনহো, জুলিয়ান নাগেলসমান অথবা জিনেদিন জিদানের কোনো একজনকে চাচ্ছেন। ইউরোপের গণমাধ্যমের খবর, মরিনহোর সঙ্গে কথাও নাকি অনেকটা পাঁকা। তবে মরিনহো জানিয়ে দিলেন, ফ্রান্সে যাচ্ছেন না।

আরও পড়ুন: মেসির দলবদল নিয়ে ভিন্ন কথা গার্দিওলার

স্কাই ইতালিয়াকে দলবদলের সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিয়েছেন মরিনহো, ‘যদি পিএসজি ডাকেও, তাহলে আমাকে খুঁজে পাবে না। আমি কখনো তাদের সাথে কথাও বলিনি।’

লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বাদ পড়ায় গালতিয়েরের চাকরি এখন নড়বড়ে। নতুন মৌসুমে তাই নতুন কোচের খোঁজে পিএসজি। তবে মরিনহো তার দল রোমার হয়ে থাকবেন চুক্তির শেষ পর্যন্ত। বৃহস্পতিবার ঘরের মাঠে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগে মাঠে নামবে তার দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা