× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির দলবদল নিয়ে ভিন্ন কথা গার্দিওলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১১:০৮ এএম

আপডেট : ১১ মে ২০২৩ ১১:১০ এএম

মেসির দলবদল নিয়ে ভিন্ন কথা গার্দিওলার

তার কাছে এখনও মেসি এক বিস্ময়ের নাম। ক্লাসের সেরা ছাত্র, যে ছাত্রের গল্প বলে ক্লাসের অমনোযোগী ছাত্রদেরও বসে আনা যায়। বের করে আনা যায় সেরাটা। মেসিকে নিয়ে সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার গল্পটা এমনই। এক জীবনে তার হাত ধরে বহু ফুটবলার তারকা খ্যাতি পেলেও তার চোখে মেসিই সেরা। আর এই সেরা মেসিকে দিয়েই ২০০৮-২০১২ বার্সার হয়ে সম্ভাব্য সকল ট্রফি জিতেছিলেন গার্দিওলা। সেই মেসি এখন বার্সা ছেড়ে পিএসজির জার্সি গায়ে জড়িয়েছেন। শোনা যাচ্ছে আসছে মৌসুমে সৌদির ক্লাব আল হিলালের জার্সি গায়ে জড়াবেন। যা তাকে ভীষণ কষ্ট দেয়। সাবেক এই বার্সা কোচের চাওয়া ন্যু ক্যাম্পে এসেই বুট জোড়া তুলে রাখবে মেসি।

ইএসপিএনে সাংবাদিক মিগুয়েল সিমনের সঙ্গে আলোচনায় ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা তাঁর সাবেক শিষ্য মেসিকে নিয়ে বলেন, ‘আমি বার্সার একজন সদস্য। সেখানে আমার দুটি জায়গা রয়েছে। আমাদের বার্সায় থাকাটা ছিল টার্নিং পয়েন্ট। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। সে না থাকলে এটা সম্ভব হতো না। আমি শুধু শিরোপার সংখ্যা বলছি না। বলছি খেলার সৌন্দর্য, মাঠে প্রভাব বিস্তার, নান্দনিকতা, কার্যকারিতা নিয়ে। আমার মনে হয়, বার্সেলোনায় ফিরতে সে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে।’

এর আগে গত ২০২১ সালে হাজারো কাতালান সমর্থকদের কাঁদিয়ে পিএসজিতে পা রাখেন মেসি। যদিও তখন তিনি বলে এসেছিলেন, এই ক্লাবে আবারও ফিরে আসবেন তিনি। এরপর গত দুই মৌসুম ধরেই পিএসজিতে আছেন তিনি। তবে আসছে জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। আর এর মধ্যে খবরও রটে গিয়েছে রেকর্ড পারিশ্রমিকে আল হিলালে নাম লিখিয়েছেন মেসি। আসছে মৌসুমেই আল হিলালের জার্সি গায়ে জড়াবেন তিনি। যদিও মেসির দলবদলের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে মেসির এজেন্ট বাবা। সে পালে এবার হাওয়া দিয়েছেন গার্দিওলাও। তার মতে তিনি যে বার্সা ছাড়তে পারেন এটাই কখনো বিশ্বাস করতে পারেননি তিনি।

গার্দিওলা বলেন, ‘শুধু আমি কেন, কেউই ভাবেনি বার্সার সঙ্গে মেসির সম্পর্ক এভাবে শেষ হতে পারে। ক্লাবের মাহাত্ম্য বাড়াতে সে অনেক সহায়তা করেছে। যে ক্লাবকে এত বড় করে তোলে, তাকে সেভাবেই বিদায় জানানো উচিত। সে সর্বকালের সেরা ফুটবলার। আমার আশা, একদিন আমরা ওকে প্রাপ্য বিদায় জানাতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা