× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালের ভাবনায় শুধু হালান্ড নয়, গোটা ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১২:৫৫ পিএম

রিয়ালের ভাবনায় শুধু হালান্ড নয়, গোটা ম্যানসিটি

আর্লিং হালান্ড মানুষ নাকি মেশিন—ম্যানচেস্টার সিটিতে নরওয়েজিয়ান সেনশেসন আসার পর থেকে এমন আলোচনা। সেই আলোচনার পারদ চাপিয়ে প্রতিপক্ষকে তাকে নিয়ে ভাবতে বাধ্য করছেন ২২ বর্ষী তারকা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে হালান্ডকে নিয়ে শুধু পরে থাকতে চাইছে না কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ বসের সতর্ক চোখ অপ্রতিরোধ্য গতিতে এগোনো ম্যানসিটির গোটা দলের ওপর। 

চ্যাম্পিয়ন্স লিগে আজ রাত ১টায় মুখোমুখি হবে ইংলিশ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেমির প্রথম লেগে বার্নাব্যুতে মঙ্গলবার সিটির মূল অস্ত্র হালান্ডকেই ভাবা হচ্ছে। তবে হালান্ড বড় হুমকি হলেও আনচেলত্তি সতর্ক সিটিজেনদের নিয়ে, ‘শুধু একজন ফুটবলারকে থামাতে প্রস্তুতি নিচ্ছি না। আমরা প্রস্তুত হচ্ছি গোটা দলকে থামাতে, যাদেরকে এই মুহূর্তে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। হালান্ডকে জায়গা করে দিতে ম্যানসিটি তাদের খেলার ধরন পাল্টায়নি। বরং তাকে লম্বা বল খেলিয়ে এবং আরও ‘ডিরেক্ট অ্যাপ্রোচ’ নিয়ে উর্ধ্বাধভাবে তাদের বিকল্প এখন আরও বেশি। দলটি বল পায়ে দুর্দান্ত ও খুবই ভালো।’ 

আরও পড়ুন: ফাইনালের সময় রদ্রিগোর বাড়িতে ডাকাতি

গতবার একই মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই দল। ইউরোপ সেরার মঞ্চে সেবার সেমিতে শেষ মুহূর্তে ৩ গোল করে ফাইনালে ওঠে রিয়াল। তবে এবার দ্বিতীয় লেগে খেলতে হলে ইংলিশ ডেরায় যেতে হবে। তাই ঘরের মাঠে এগিয়ে থাকতে চান আনচেলত্তি, ‘আগামীকাল (আজ) আমাদের পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে। এটাও মাথায় রাখতে হবে দ্বিতীয় লেগের ম্যাচই হবে ফাইনালের নির্ণায়ক। আমাদের লক্ষ্য থাকবে কিছুটা এগিয়ে থেকে ম্যানচেস্টারে যাওয়া। এই এগিয়ে থাকা বলতে শুধু ফলাফলই বোঝাচ্ছি না, এটা শরীরী ভাষা ও মানসিকতাও এটির অংশ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা