× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি, পেয়েছেন নতুন প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৮:২৮ পিএম

পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি, পেয়েছেন নতুন প্রস্তাব

কয়েক দিন ধরে লিওনেল মেসি ও পিএসজির মধ্যকার সম্পর্ক আলোচনার তুঙ্গে। ক্লাবের অনুমতি না নিয়ে মেসির সৌদি আরব ভ্রমণ থেকেই বিতর্কের শুরু। এরপর দলের নিষেধাজ্ঞা ও সমর্থকদের মেসিবিরোধী বিক্ষোভসহ উত্তাপ ছড়িয়েছে বহুদূর। অবশ্য সব আলোচনা এক পাশে ঢেলে আবারও অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা।

পিএসজির টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে মেসির অনুশীলনে ফেরা। সেখানে মেসির একটি ছবি দিয়ে জানানো হয়েছে ,সোমবার সকালে অনুশীলন সেরেছেন মেসি।

পিএসজিতে মেসির চুক্তি চলতি মৌসুমের শেষ পর্যন্ত। নির্ধারিত সময়ের আর এক মাস থাকলেও আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। গুঞ্জন আছে, পিএসজি ছেড়েও দিতে পারেন মেসি। তবে গোল ডট কম বলছে, মেসিকে নতুন প্রস্তাব দিয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী এ ফুটবল মহাতারকার চুক্তি নবায়ন করতে চায় তারা। মেসিকে নিয়েই পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের ছক আঁকতে চায় ফরাসি চ্যাম্পিয়নরা।

তবে নিষেধাজ্ঞা শেষে মাঠে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। আরএমসি স্পোর্টকে গালতিয়ের জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষে শুরুতেই মেসিকে দলে চান তিনি। ফরাসি পত্রিকা লা পারিসিয়েন অবশ্য জানিয়েছিল, নিষেধাজ্ঞা শেষে পিএসজির হয়ে মৌসুমের বাকি অংশে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা