প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১০:৪৮ এএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১৩:০০ পিএম
এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসাডর হোটেলে অনুষ্ঠিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয় বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের হাতে।
পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি হি দন জং। এ সময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জিয়ান্নি মারলো। ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে দেওয়া হয়েছে এ স্বীকৃতি। এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি হি দন জং
এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ
অনুষ্ঠানে আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন পেয়েছেন লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া গত বছর ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন : চেমসফোর্ডে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২২ সালও ছিল বিএসপিএ’র জন্য ব্যস্ততম। এ বছরই অন্যান্য নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি ৬০ বছর পূর্তির জমকালো আয়োজন করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশের সর্বকালের সেরা ১০ ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়, যা ব্যাপক প্রশংসিত হয়েছে এআইপিএস এশিয়ার ২৪তম কংগ্রেসে।