× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় ওয়ানডেতেও হার যুবাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ০০:০০ এএম

আপডেট : ০৯ মে ২০২৩ ০৮:৫৪ এএম

দ্বিতীয় ওয়ানডেতেও হার যুবাদের

সাদা পোশাকে পাকিস্তানের যুবাদের কাছে হেরেছিল বাংলাদেশ। ফরম্যাট বদলালেও ফলে কোনো পরিবর্তন আসেনি। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে। এর আগে প্রথম ওয়ানডেতেও হার দেখে জুনিয়র টাইগাররা।

আরও পড়ুন - বাবরের মতো স্বার্থপর ক্রিকেটার চান আজমল

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারে ৭৪ রানে। আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার আযান আওয়াইসের ১০৫ রানে ভর করে ২৭১ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। আযানের সেঞ্চুরির পর মির্জা সাদ বেগের ব্যাটে আসে ৫১ রান। বাংলাদেশের হয়ে মোহাম্মদ ইকবাল হাসান ইমন ৭২ রানে নেন ৪ উইকেট।

বড় লক্ষ্যের জবাবে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারায়। স্রোতের বিপরীতে অধিনায়ক আদিল বিন সাদিক ৪০ রান ও শিহাব জেমস করেন ৪২ রান। তারা দুজন ফিরলে আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এই হারে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১১ মে রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের মাঠে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগার যুবাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা