× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের মতো স্বার্থপর ক্রিকেটার চান আজমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২৩:৪৫ পিএম

বাবরের মতো স্বার্থপর ক্রিকেটার চান আজমল

বাবর আজমের ব্যাটিং স্ট্রাইকরেট যুৎসই না, ঠিকঠাক অধিনায়কত্বটাও পারেন না- পাকিস্তানের অধিনায়ক তার সাবেকদের কাছ থেকে এমন মন্তব্যই বেশি শোনেন। তবে বাবরকে বোধহয় সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে ‘স্বার্থপর’ ক্রিকেটার বলে। সেখানেই বাদ সেধেছেন সাইদ আজমল। সাবেক পাকিস্তানি স্পিনার অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন যে, এই ধরনের স্বার্থপরতা যদি রেকর্ড ঘরে নিয়ে আসে তবে দলে বাবরের মতো আরও স্বার্থপর খেলোয়াড় থাকলে তার আপত্তি নেই।

আরও পড়ুন : এবারের আইপিএলের ম্যাচসেরার পুরস্কার যাচ্ছে দশ দেশে

আগেও আজমল বাবরের পাশে ছিলেন। সমালোচকদের তুলোধুনো করেছিলেন। এবারও স্বার্থপর বাবরের পাশে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর আজমল আরও একবার বাবরের প্রশংসা করতে গিয়ে বলেছেন, তার মতো স্বার্থপর ক্রিকেটার সমস্যা না, বরং পাকিস্তান দলে আরও কয়েকজন এমন স্বার্থপর থাকুক সেটিই তার চাওয়া।

বাবরের সমালোচকদের একহাত নিয়ে সাইদ আজমল বলেছেন, ‘ওয়ানডেতে বাবর দ্রুততম ৫০০০ রান করেছেন। তার ১৮তম শতক পূর্ণ করেন, এবং বিরাট কোহলিকে ছাড়িয়ে তার সর্বোচ্চ ৫৯.৮৫ গড় বজায় রাখেন। তিনি ব্যাট হাতে অত্যন্ত ভালো করেছেন। তার প্রশংসার যোগ্য কোনো শব্দ যথেষ্ট নয়। লোকেরা প্রায়শই দাবি করে যে, বাবর স্বার্থপর খেলোয়াড়। আমি তার মতো আরও তিন থেকে চারজন স্বার্থপর খেলোয়াড়কে দলে সানন্দে গ্রহণ করব।’

শুক্রবার করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। আর দুর্দান্ত এই জয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পৌঁছেছে বাবর আজমের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা