প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২৩:২১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ২৩:২৪ পিএম
বিশ্বের সব সেরা ক্রিকেটার মুখিয়ে থাকেন আইপিএল খেলতে। এর জৌলুস এতটাই রোমাঞ্চিত করে ক্রিকেটারদের যে কেউ কেউ জাতীয় দলের চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন আইপিএলকে। সেই আইপিএলেই এবার দেখা গেছে বিরল এক কীর্তি। আগের ১৫টি আসরেও যা দেখা যায়নি। আইপিএলের এখনও এক-তৃতীয়াংশ ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মতো সর্বাধিক দশ দলের ক্রিকেটাররা জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। যদিও এই রেকর্ড দেখে নিজেদের দেশের কাউকে না দেখতে পেয়ে হতাশই হওয়ার কথা বাংলাদেশি আইপিএল-সমর্থকদের।
আরও পড়ুন : কোহলির ৭০০০
চলতি আইপিএলে বাংলাদেশের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। সাকিব নিলামে ডাক পেলেও পরে নিজেকে সরিয়ে নেন। অন্যদিকে কলকাতার হয়ে অভিষেক হওয়ার পর আর সুযোগ পাননি লিটন। মুস্তাফিজও আলো ছড়াতে পারেননি। দলকে জয় এনে দেওয়ার বদলে উল্টো ডুবিয়েছেন। পরে আর সুযোগ পাননি তিনিও।
আইপিএলে দেশভিত্তিক ম্যাচসেরার পুরস্কার (৬ মে পর্যন্ত)
ভারত : আর্শদীপ সিং (বনাম কলকাতা নাইট রাইডার্স), সাই সুদর্শন (বনাম দিল্লি ক্যাপিটালস), শার্দুল ঠাকুর (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ক্রুণাল পান্ডিয়া (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), যশস্বী জয়সওয়াল (বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স) রবীন্দ্র জাদেজা (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ), রিংকু সিং (বনাম গুজরাট টাইটানস), শিখর ধাওয়ান (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), রোহিত শর্মা (বনাম দিল্লি ক্যাপিটালস) রবিচন্দ্রন অশ্বিন (বনাম চেন্নাই সুপার কিংস), মোহিত শর্মা (বনাম পাঞ্জাব কিংস বনাম লখনৌ সুপার জায়ান্টস), বিরাট কোহলি (বনাম দিল্লি ক্যাপিটালস), বেঙ্কটেশ আইয়ার (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স), মোহাম্মদ সিরাজ (বনাম পাঞ্জাব কিংস), ইশান্ত শর্মা (বনাম কলকাতা নাইট রাইডার্স) (আজিঙ্কা রাহানে (বনাম কলকাতা নাইট রাইডার্স), অক্ষর প্যাটেল (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), অভিনব মনোহর (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স), বরুণ চক্রবর্তী (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ), মোহাম্মদ শামি (বনাম দিল্লি ক্যাপিটালস) এবং ইশান কিষান (বনাম পাঞ্জাব কিংস)।
ইংল্যান্ড : মার্ক উড (বনাম দিল্লি ক্যাপিটালস), জস বাটলার (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মঈন আলি (বনাম লখনৌ সুপার জায়ান্টস), হ্যারি ব্রুক (বনাম কলকাতা নাইট রাইডার্স), স্যাম কারান (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স), এবং ফিল সল্ট (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।
অস্ট্রেলিয়া : নাথান এলিস (বনাম রাজস্থান রয়্যালস), ক্যামেরন গ্রিন (বনাম সানরাইজার্স হায়দরাবাদ), মার্কাস স্টয়নিস (বনাম রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস), গ্লেন ম্যাক্সওয়েল (বনাম রাজস্থান রয়্যালস) এবং মিচেল মার্শ (বনাম সানরাইজার্স হায়দরাবাদ)।
ওয়েস্ট ইন্ডিজ : নিকোলাস পুরান (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এবং শিমরন হেটমায়ার (বনাম গুজরাট টাইটানস)।
আফগানিস্তান : রশিদ খান (বনাম চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস)।
দক্ষিণ আফ্রিকা : ফ্যাফ ডু'প্লেসি (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস)।
জিম্বাবুয়ে : সিকান্দার রাজা (বনাম লখনৌ সুপার জায়ান্টস)।
নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে (বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস)।
আয়ারল্যান্ড : জশ লিটল (বনাম কলকাতা নাইট রাইডার্স)।
শ্রীলঙ্কা : মাথিশা পাথিরানা (বনাম মুম্বাই ইন্ডিয়ান্স)।