× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের নারী কেলেঙ্কারিতে জড়ালেন টাইগার উডস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২১:২৩ পিএম

ফের নারী কেলেঙ্কারিতে জড়ালেন টাইগার উডস

বিশ্বখ্যাত গলফার টাইগার উডসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তার প্রাক্তন বান্ধবী এরিকা হারম্যান। সেই সঙ্গে উডসের কাছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় আড়াইশ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। উডসের রেস্তোরাঁয় কর্মরত এরিকা তার অভিযোগে বলেন, ‘গলফারের সঙ্গে তার যৌন সম্পর্ক যাতে ফাঁস না হয় সে জন্য একটি গোপন চুক্তি করেছিলেন উডস। আর এই চুক্তি না করলে রেস্তোরাঁয় চাকরি হারানোর ভয় ছিল তার।’

আরও পড়ুন - ফাইনালের সময় রদ্রিগোর বাড়িতে ডাকাতি

এরিকার আইনজীবী বেঞ্জামিন হোডাসের দাবি, ‘কোনো মালিক যদি যৌন সম্পর্কের জন্য কর্মচারীর ওপর বিভিন্ন রকম কাজের শর্ত আরোপ করেন, তা হলে সেটা যৌন হেনস্থা। তিনি তখন মুখ খুললে চাকরি থেকে ছাঁটাই হতেন। যখন তিনি যৌন সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হয়ে ওঠেন, এরিকাকে বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাকে আটকেও রাখেন।’ এ ব্যাপারে উডসের আইনজীবী জে বি মারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা