× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালের সময় রদ্রিগোর বাড়িতে ডাকাতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ২১:৩১ পিএম

ফাইনালের সময় রদ্রিগোর বাড়িতে ডাকাতি

কোপা দেল রের ফাইনালের নায়ক রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওসাসুনাকে ২-১ গোলে হারানোর রাতে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বাড়িতে এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের ধরার চেষ্টা চালাচ্ছে মাদ্রিদ পুলিশ।

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর মাদ্রিদে রদ্রিগোর বাড়ি লা মোরালেজাতে ডাকাতির ঘটনাটি বাড়ির একজন নিরাপত্তাকর্মী পুলিশকে জানান।

আরও পড়ুন: তাড়াহুড়াতেই উল্টো প্যান্ট পরে মাঠে নামেন ঋদ্ধি

তবে বাড়ি থেকে কী কী জিনিস খোয়া গেছে, তা জানা যায়নি। বাবা-মাকে নিয়ে ওই বাড়িতে থাকেন রদ্রিগো। তারাও ফাইনাল ম্যাচ দেখতে সেভিয়ায় গিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদ তারকার এজেন্ট জানিয়েছে, রদ্রিগোর বাড়িতে বেশ কিছু রুম অগোছালো ছিল। এখন পর্যন্ত ডাকাতির কোনো সুরাহা করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা