প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৩ ২৩:২৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ০৯:০১ এএম
দলবদল ও মেসির সৌদি সফর নিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, তখন বেশ খোশমেজাজেই আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের ম্যাচ ও অনুশীলনের পর পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন পর্তুগিজ তারকা।
আরও পড়ুন : কম প্রস্তুতির আক্ষেপ, তবুও ভালো করার প্রত্যাশা এবাদতের
সঙ্গিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন জায়গায়। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের সুখী পরিবারের কথা ভক্তদের জানাচ্ছেন তিনি। অথচ কদিন আগেই কি তুমুল সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
ক্লাবে গোল না পাওয়া ও দলের হারের কারণ হিসেবে দায়ী করা হয়েছে রোনালদোকে। সেইসঙ্গে খবর রটেছিল জর্জিনার সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তার। সেই জবাব অবশ্য ইতঃপূর্বেই দিয়েছেন জর্জিনা ও রোনালদো। তবে এবার আর কথায় জবাব দেননি।
ফেসবুকে ছবি শেয়ার করে বাকিদের বুঝিয়ে দিয়েছেন কীভাবে সব সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবার নিয়ে সুখে থাকতে হয়। পরিবারের সঙ্গে সুইমিং পুলে সময় কাটানোর ছবি শেয়ার করে রোনালদো লিখেছেন, ‘হ্যাপি ফ্যামিলি মোমেন্টস।’