× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কম প্রস্তুতির আক্ষেপ, তবুও ভালো করার প্রত্যাশা এবাদতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:২৩ পিএম

কম প্রস্তুতির আক্ষেপ, তবুও ভালো করার প্রত্যাশা এবাদতের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর প্রায় ৮ দিন আগে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। লক্ষ্য পূর্ণ প্রস্তুতি ও কন্ডিশনের পুরোপুরি মানিয়ে নেওয়া। আগে ভাগে ইংল্যান্ডে গিয়েও পুরো প্রস্তুতি নেওয়া হয়নি তাদের। বৃষ্টির কারণে খেলা হয়নি প্রস্তুতি ম্যাচ। রবিবারের প্রস্তুতিও অনেকাংশেই গেছে বৃষ্টির পেটে। মাঠ প্রস্তুত না থাকায় ইনডোরে অনুশীলন করে সময় কাটিয়েছে বাংলাদেশ। তাতে তামিম বাহিনীর মনে জন্মেছে কম প্রস্তুতির আক্ষেপ। তা থাকলেও পেসার এবাদত হোসেনের প্রত্যাশা ভালো করবে বাংলাদেশ।

রবিবার ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফেনার্স মাঠে অনুশীলন ছিল বাংলাদেশের। সেখানে ইনডোরের বাইরে অনুশীলন করতে পারেনি। আইরিশদের বিপক্ষে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেন পেসার ইবাদত হোসেন। তিনি বলেন, ‘এখানে তো আমরা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আসছিলাম। দূর্ভাগ্যবশত আমরা কিছুই করতে পারি নাই। আজকে ব্যাটাররা ইনডোরে ব্যাট করছে। আমি স্পট বোলিং করছি, জিম করছি।’

ফেনার্সে ইনডোরের বাইরে বোলিংয়ের সুযোগ মেলেনি ইবাদতদের। সেই আক্ষেপ ছিল তার কণ্ঠেও,  ‘এখানে আসার পর সুযোগ হয়নি আউটডোরে বোলিং করার। তো আমরা প্র্যাকটিস মাঠে যা করছি, সেটাই। এখানে (ফেনার্স মাঠ) এসে কিছুই করতে পারি নাই।’ এর আগে এসেক্সের লেইজ স্কুল মাঠে অনুশীলন করেছিল বাংলাদেশ। সেখানকার অনুশীলন নিয়ে সন্তুষ্ট ইবাদত। তিনি বলেন, ‘আমরা যেখানে (লেইস স্কুল) অনুশীলন করেছি, সেখানে কিছুটা বাতাস ছিল। সেখানে যেভাবে হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’ 

আজ ব্যাটে-বলে ঠিকমতো অনুশীলন করতে না পারলেও মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে কাজ করছে বাংলাদেশ। ওইদিকেই বেশ মনোযোগী তারা। সেটাও খোলাসা করেছেন ইবাদত, ‘মাঠের বাইরে আমাদের যে পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে কাজ চলছে। কিন্তু মাঠের ভেতরে যদি খেলতে পারতাম, তাহলে কন্ডিশন সম্পর্কে জানতে পারতাম। উইকেট কেমন আচরণ করে সেটা জানতে পারতাম।’ আয়ারল্যান্ডের বিপক্ষে আশার চেয়ে ভালো কিছু করতে মরিয়া বাংলাদেশ দল, ‘আমরা শেষ দুই-আড়াই-তিন বছর ভালো খেলছি। আমরা শুধু প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা এর ফলাফলও পাচ্ছি। এইজন্য আশাও আছে। আমাদের চাওয়া আছে, আশার চেয়ে যাতে বেশি কিছু করতে পারি।’ আশার চেয়ে বেশি কিছু করতে চাইলেও ইংলিশ কন্ডিশনে আয়ারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানছেন ইবাদত, ‘এটা বলতে গেলে ওদের (আয়ারল্যান্ড) হোম গ্রাউন্ডই। বেশিরভাগ খেলে। মনে হচ্ছে না সহজ হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা