× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুন্দোয়ানের জোড়া গোলে লিগ শিরোপার পথে সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ২২:৫৮ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ২৩:১১ পিএম

গুন্দোয়ানের জোড়া গোলে লিগ শিরোপার পথে সিটি

লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপার রেসে থাকা আর্সেনাল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচ শেষে সেই ব্যবধান এখন ৪ পয়েন্টে গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন : মেসি চলে গেলে আয় কমবে পিএসজির

শনিবার লিডসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে পেপ গার্দিওলার দল। তাতে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে সিটি। দলের হয়ে দুটি গোলই এসেছে সিটির জার্মান তারকা ইলকায় গুন্দোয়ানের কাছ থেকে।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে দারুণ ছন্দে থাকা সিটি। গোল পেতেও সময় লাগেনি বেশি। ম্যাচের ১৯ তম মিনিটে রিয়াদ মাহরেজের বাড়ানো বল জালে জড়িয়ে সিটিকে উদযাপনের মুহূর্ত এনে দিয়েছেন ইলকায় গুন্দোয়ান।

ম্যাচের ২৭ মিনিটে আবারও দুজন। এবারও মাহরেজের বাড়ানো বলকে জাল চেনান গুন্দোয়ান। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে সিটি। তবে ততক্ষণে রক্ষণে বেশি মনোযোগ দিয়েছে লিডস। এরপরও আক্রমণে ধার কমেনি সিটির। সেই আক্রমণ সামলাতে গিয়ে ৮৪ মিনিটে পেনাল্টি পায় সিটি।

ইলকায় গুন্দোয়ানের সুযোগ ছিল হ্যাটট্রিক আদায় করে নেওয়ার। সুযোগ লুফে নিতে পারেননি তিনি। উল্টো পাল্টা আক্রমণে উঠে সিটিকে এক গোল শোধ দেয় লিডস। গোল করেন রদ্রিগো। এরপর আর গোল না হওয়ায় ২-১ এ ম্যাচ জিতে সিটি।

অন্য ম্যাচে চেলসি ৩-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। আর টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে ধরাশায়ী করেছে ক্রিস্টাল প্যালেসকে। স্পারদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা