× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেকার হাকিমির প্রেমে মজেছিলেন হিবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৮:২২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৮:২৩ পিএম

বেকার হাকিমির প্রেমে মজেছিলেন হিবা

প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও এক দিন মরে যেতে হয়- হাকিমি ও হিবা আবুকের সম্পর্কের গল্পটাও অনেকটা এমন। তখনও আশরাফ হাকিমির তারকা হয়ে ওঠা হয়নি। নিজের অবস্থান ধরে রাখতে সংগ্রাম করছেন। রিয়ালে নাম লেখালেও খেলতে হচ্ছে ডর্টমুন্ডে। এ অবস্থায় নিজের থেকে ১২ বছরের বড় মডেল তারকা হিবার প্রেমে পড়েন হাকিমি। হিবারও ভালো লেগে যায়। এরপর ২০২০ সালে বিয়ে ও পরে দুই সন্তান। সেই হাকিমি যে এভাবে হাত ছেড়ে দেবেন ভাবেননি হিবা।

আরও পড়ুন - এশিয়ান গেমসে খেলা হচ্ছে না জামালদের

হাকিমির নামে অভিযোগ পর-নারীকে যৌন নির্যাতনের। যার জেরে মরক্কোর ফুটবলারকে তালাক দেওয়ার কথাও জানান হিবা। সঙ্গে হাকিমির অর্ধেক সম্পত্তির দাবি করেন তিনি। যার জেরে হিবাকে শুনতে হয়েছে অর্থলোভী, যা নিয়ে হিবা বলেছেন, ‘যে পৃথিবীতে আমরা বাস করি, সেটা পেশিশক্তির দাপট এবং নারীবিদ্বেষে ভরপুর। যখন আমাদের সম্পর্ক শুরু হয়েছিল, তখন তার কোনো আয় ছিল না। আমি তার চেয়ে ভালো অবস্থায় ছিলাম। সেটা ভাবুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা