× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান গেমসে খেলা হচ্ছে না জামালদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৭:০৩ পিএম

এশিয়ান গেমসে খেলা হচ্ছে না জামালদের

এশিয়ান গেমসে খেলা হচ্ছে না বাংলাদেশ পুরুষ ফুটবল দলের। জামাল ভূঁইয়ারা খেলতে না পারলেও নারী ফুটবল দলকে ঠিকই এশিয়াডে খেলতে চীনে পাঠাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এবারের এশিয়াডে ১৭ ডিসিপ্লিনে খেলার কথা বাংলাদেশের। শেষ সময়ে এসে তালিকায় যোগ হয়েছে বক্সিং। ফুটবলের বহর ছোট হয়েছে। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে হাংজু এশিয়ান গেমসে যাওয়া হচ্ছে না জামাল ভূঁইয়াদের, যাচ্ছেন সাবিনা খাতুনরা। 

২০২২ এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ কোষাধ্যক্ষ এ. কে. সরকার বলেন, ‘শুরুতে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এবার একটা বেড়েছে, সেটা হচ্ছে বক্সিং। আর ছেলেদের ফুটবল দল পাঠানো হবে না, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। তবে মেয়েদের ফুটবল দল যাবে; শুধু এ সিদ্ধান্তই হয়েছে আজকে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা