প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২৩:১৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২৩:২১ পিএম
সোমবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিল্ডিংয়ে চোট পেলেও ম্যাচ বাঁচাতে শেষদিকে ব্যাট হাতে নেমেছিলেন লক্ষ্নৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। তবে ম্যাচ বাঁচাতে পারেননি তিনি। তার দল হেরেছে ১৮ রানে।
আরও পড়ুন : ক্ষুব্ধ সমর্থক, নেইমার দিলেন শান্তির বার্তা
যদিও এসব ছাপিয়ে খবরের শিরোনাম হয়েছিল কোহলি-গম্ভীরের কথার লড়াই। যার জেরে পরে শাস্তিও পেয়েছেন দুজনে। সেই আলোচনা থামার পর অবশেষে জানা গেছে রাহুলের চোট কতটা গুরুতর।
রাহুলের ব্যাপারে বলা হচ্ছে, চলতি আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। শঙ্কা আছে আগামী ৭ জুন ইংল্যান্ডে হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া ওই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়েছিল রাহুলের। তবে চোটের কারণে শেষ পর্যন্ত দল থেকে ছিটকে যেতে পারেন তিনি।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে নিতম্বের চোটে পড়েন রাহুল। পরে সঙ্গীদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও দলের প্রয়োজনে পরে ব্যাটিংয়ে নেমেছিলেন ১১ নম্বরে।