× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুব্ধ সমর্থক, নেইমার দিলেন শান্তির বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ২৩:০৩ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ২৩:১০ পিএম

ক্ষুব্ধ সমর্থক, নেইমার দিলেন শান্তির বার্তা

২০১৭ সালে রেকর্ড টাকায় বার্সা থেকে নেইমারকে ভেড়ায় পিএসজি। স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগ জেতা। পারেননি নেইমার; উল্টো বন্ধু মেসিকেও দলে ভিড়িয়েছেন। কিন্তু সেই স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে পিএসজির। এ সময়ে প্রায় নিয়মিতই চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে চোটে পড়ার পর এখনও ফিরতে পারেননি।

আরও পড়ুন : জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

তখনকার হিসাব অনুযায়ী চোটের কারণে মোট ৭৩১ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। মিস করেছেন ১৭৩টি ম্যাচ। সেই সংখ্যা এখন আরও বেড়েছে। এদিকে চ্যাম্পিয়নস লিগের রেস থেকে বাদ পড়ার পর লিগ ওয়ানেও খাবি খাচ্ছে পিএসজি। ক্ষোভটা তাই নেইমারের ওপরই বেশি।

ঘটনার শুরু ইনস্টাগ্রাম রিল ভিডিওতে পিএসজি ছোট ক্লাব বলা পোস্টে নেইমারের ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে। যার জেরে গত বুধবার থেকেই নেইমারের বাড়ির সামনে স্লোগান দিচ্ছে পিএসজির সমর্থকরা। পিএসজির সমর্থকরা এতটাই ক্ষুব্ধ যে নেইমারকে উদ্দেশ করে ‘চলে যাও নেইমার চলে যাও’ বলে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে নেইমারের বাসার সামনে।

নেইমারের মতো একই অবস্থা মেসিরও। যদিও এই মুহূর্তে পরিবার নিয়ে সৌদিতে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, আসছে মৌসুমে আর প্যারিসে থাকছেন না তিনি।

নেইমার অবশ্য তা করেননি। পিএসজির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত এখানেই থাকতে হবে তাকে। যদি না স্বেচ্ছায় তিনি ক্লাব ছাড়েন। সে কারণেই তার ওপর বেশ ক্ষুব্ধ পিএসজির সমর্থকরা। নেইমারের বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে চলেছে তারা। পিএসজির ক্ষুব্ধ সমর্থকদের এসব স্লোগানের ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পিএসজি সমর্থকদের শান্ত করতে অবশ্য চেষ্টা করছেন নেইমার। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন শান্তির বার্তা। নেইমার লিখেছেন, ‘অন্যকে দেখে নিজেকে ঝড়ের মধ্যে নিয়ে যাবেন না, বরং তাদেরকে আপনার শান্তির পথে নিয়ে আসুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা