× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ২২:৫৩ পিএম

জুনে এশিয়া সফরে আসছে আর্জেন্টিনা

এশিয়ার দেশগুলো ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছে বহু বছর আগে থেকেই। কাতার বিশ্বকাপ জয়ের পর যা বেড়েছে বহুগুণ। মেসি-ডি মারিয়াদের ঘিরে আগ্রহ বেড়েছে এশিয়ার ফুটবলে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে কাতার বিশ্বকাপে যা জানতে পেরেছে মেসির দেশ আর্জেন্টিনা।

আরও পড়ুন : মুম্বাইয়ে সিরিজ জিতল জুনিয়র টাইগাররা

বিশ্বকাপ জয়ের পর মেসির আর্জেন্টিনার পা রাখার কথা ছিল ঢাকায়। যদিও নানা জটিলতায় শেষ পর্যন্ত হয়নি সেটি। বাংলাদেশ সফর বাতিল হলেও এশিয়ায় খেলতে আসছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসছে জুনে এশিয়া সফর করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে ইন্দোনেশিয়া ও চীনে সফর করবেন কাতার বিশ্বকাপজয়ীরা।

মেসিদের চীন সফর সফল করতে ব্যাপক অর্থ ঢালতে চায় দেশটি। সেই সঙ্গে মেসিদের নিজ দেশে নিয়ে বাণিজ্যের পাশাপাশি নিজেদের ফুটবলকেও চাঙ্গা করতে চায় তারা। অন্যদিকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হতে অবকাঠামোগত উন্নয়নে অনেক টাকা ঢেলেছে ইন্দোনেশিয়া। যদিও ইসরায়েল ইস্যুতে বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত আয়োজক হতে পারেনি তারা।

বিশ্বকাপের নতুন আয়োজক আর্জেন্টিনা। যাতে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হতে হচ্ছে ইন্দোনেশিয়াকে। আর সেই ক্ষতি পুষিয়ে নিতেই মেসিদের নিজ দেশে আনতে আগ্রহী ইন্দোনেশিয়া। যদিও চীন ও ইন্দোনেশিয়ার ম্যাচের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে আসছে জুনেই যে এশিয়া সফর করছে আর্জেন্টিনা, সেটুকু নিশ্চিত করেছে টিওয়াইসি স্পোর্টস।

এদিকে ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই শুরু হচ্ছে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ স্তাদি মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা