প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২২:৩৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২২:৪০ পিএম
দ্বিতীয় তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। মুম্বাইয়ে দ্বিতীয় তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
আরও পড়ুন : ভক্তদের জন্য রাদুকানুর চিঠি
শেখ ইমতিয়াজ শিহাবের ফাইফারে বিপদে পড়ে তারা। জবাবে প্রথম ইনিংসে কালাম সিদ্দিকী আলিনের বাংলাদেশ ২৩৪ রান তোলে।
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল শেষ পর্যন্ত অলআউট হয় ৩০৫ রানে। শেখ ইমতিয়াজ শিহাব ৭১ রানে নেন ৪ উইকেট। পরে দুই দল ড্র মেনে নিলে খেলা আর মাঠে গড়ায়নি।
সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এবার মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দলটি।