প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২২:১৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২২:২৩ পিএম
দীর্ঘদিন ধরেই চোট সমস্যায় ভুগছিলেন এমা রাদুকানু। সেই চোট সাড়াতে দুই হাতের কবজিতেই অপারেশন করতে হয়েছে ২০২১ ইউএস ওপেনজয়ীর। যার ফলে আগামী রোঁল্যা গ্যাঁরো ও উইম্বলডন মিস করবেন তিনি।
আরও পড়ুন : ওয়ানডে সিরিজ হার, জাহানারা দিলেন ঘুরে দাঁড়ানোর আভাস
হাসপাতালের বিছানায় শুয়েই বিষয়টি ইনস্টাগ্রামে ভক্তদের জানিয়েছেন রাদুকানু। নিজের ছবির সঙ্গে হাতে লেখা একটি চিঠিও জুড়ে দিয়েছেন তিনি।
যেখানে রাদুকানু লিখেছেন, ‘গত ১০টি মাস আমার জন্য খুব কঠিন ছিল। আমি উভয় হাতেই হাড়ের আঘাতের সঙ্গে মোকাবিলা করেছিলাম। যার জন্য এই বছরের বেশিরভাগ সময় এবং গত বছরের শেষ দিকে অনুশীলনের চাপ কমিয়ে দিয়েছিলাম। কোর্টে নামার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত এটি যথেষ্ট হয়নি। সমস্যা সমাধানের জন্য উভয় হাতেই একটি ছোট অপারেশন করতে হয়েছে। যার জন্য আমি কিছুটা হতাশ। আমাকে আগামী কয়েক মাসের জন্যও কোর্টের বাইরে থাকতে হবে। কেননা, আমার গোড়ালিতেও আরেকটি ছোট অপারেশন করতে হবে।’