× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাপে মিলল নিক কিরগিওসের গাড়ির খোঁজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ২২:২১ পিএম

অ্যাপে মিলল নিক কিরগিওসের গাড়ির খোঁজ

সকালটা সবাই ভালো কিছুর প্রত্যাশা করে। কিন্তু হঠাৎ নিক কিরগিওসের বাড়িতে হানা দেয় এক বন্দুকধারী। দরজা খুলতেই কালো রঙের পোশাকে এক আগন্তুক বন্দুক ঠেকিয়ে দেয় টেনিস তারকার মায়ের কপালে। গাড়ির চাবি চাইতেই কিরগিওসের মা দিয়ে দেন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাকে সহজেই হারিয়েছে বসুন্ধরা

কিন্তু চাবি পেয়েও ক্ষান্ত হয়নি চোর। বন্দুক দিয়ে ফের ভয় দেখায় কিরগিওসের মাকে। এবার চোর আবদার করে বসে গাড়িটা কীভাবে চালাতে হয়, সেটা দেখিয়ে দিতে। ভদ্রমহিলা এতটাই ভয় পেয়েছিলেন যে, চোরকে গাড়ি চালানোর কৌশলটাও শিখিয়ে দেন। শেষে দামি টেসলার গাড়ি নিয়ে চম্পট দেয় চোর। ভয়ানক ঘটনাটা ঘটে সোমবার সকাল ৮টায়। 

চোর পালাতেই চেঁচিয়ে সাহায্য চান কিরগিওসের মা। খবর পেয়ে কিরগিওসও ঘরে ফেরেন। পুরো ব্যাপারটা জেনে আর দেরি করেননি অস্ট্রেলিয়ান এ তারকা। কল দেন পুলিশকে। মোবাইলে থাকা অ্যাপের সাহায্যে গাড়ির অবস্থানও জানিয়ে দেন। তার সহায়তা নিয়ে পুলিশ ক্যানবেরা থেকে উদ্ধার করে গাড়িটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা