প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৭:৫৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১৮:১৭ পিএম
এ যেন এক ঢিলে দুই পাখি—নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২ ম্যাচ থাকতেই জিতে নেওয়া পাকিস্তান আছে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অপেক্ষায়। শেষ দুটি ম্যাচ জিতলেই এক দিনের ক্রিকেটের সেরা হবেন তারা। সঙ্গে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব।
শুক্রবার (৫ মে) করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলবে পাকিস্তান। এই ম্যাচ জিতলেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে বাবর আজমের দল। পরে শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলে এক নম্বর স্থানটি পাকাপোক্ত করে ফেলবে তারা।
আরও পড়ুন :
বর্তমানে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে পাকিস্তান। ওপরের দুই দলের সঙ্গে পাকিস্তানের ব্যবধান খুব কম। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৩.২৮৬ আর দুইয়ে ভারতের রেটিং পয়েন্ট ১১২.৬৩৮। কিউইদের বিপক্ষে চতুর্থ ওয়ানডে জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১১৩.৪৮৩। অর্থাৎ শীর্ষে উঠে যাবে বাবর আজমরা। তবে শেষ ম্যাচে এড়াতে হবে হার। তাহলেই পোক্ত হবে শীর্ষস্থান।