প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১৩:৩৮ পিএম
লিওনেল মেসির সৌদি আরব সফর নিয়ে কত কিছু না ঘটল! ক্লাবের কড়া চোখে পড়লেন, আর্জেন্টাইন মহাতারকা শেষ পর্যন্ত বহিষ্কারও হলেন। পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক যখন এমন তখন আলোচনায় মেসির দলবদল। মেসি কি তাহলে ইউরোপ ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মধ্যপ্রাচ্যে আসছেন? এমন জিজ্ঞাসায় রীতিমতো বোমা ফাটিয়েছেন ফিফার এজেন্ট মার্কো কির্দেমির।
‘মেসি বার্সেলোনায় যাবে না। বার্সেলোনায় সে ফিরতে চায় অবসরের পর’
পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত সৌদিতে যাওয়া মেসি আসলে সেখানে নাকি নিজের থাকার জায়গা দেখতে গিয়েছেন, এমন দাবি করছেন কির্দেমির। গত মাসে মেসিকে বিশাল অঙ্কের অর্থের চুক্তির অফার দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। কির্দেমির মতে, মেসি পিএসজি ছেড়ে সৌদিতেই আসছেন।
আরও পড়ুন :
কির্দেমির বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসির পরিবার যদি সৌদিতে থাকার সুযোগ-সুবিধা দেখে ইতিবাচক মনে করে, তাহলে পিএসজি ছেড়ে এখানেই আসবেন তিনি। কির্দেমির বলেছেন, ‘বাদশাহর ক্লাব আল হিলাল থেকে সে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছে। দেশটিতে সে বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে গেছে। সে দেখতে গেছে, সেখানে কোথায় থাকতে পারে। তার পরিবার সায় দিলে মেসি সৌদি আরবেই খেলবে।’
মেসির বার্সায় প্রত্যাবর্তন হবে না বলেও যুক্তি দেখিয়েছেন কির্দেমির, ‘মেসি বার্সেলোনায় যাবে না। বার্সেলোনায় সে ফিরতে চায় অবসরের পর।’