× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ ওভারের নাটকীয়তায় কলকাতার টিকে থাকার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৩:২২ পিএম

শেষ ওভারের নাটকীয়তায় কলকাতার টিকে থাকার জয়

কলকাতা নাইট রাইডার্সের সামনে তখন সমীকরণ, শেষ ওভারে অর্থাৎ ৬ বলে ৯ রান আটকানো। সানরাইজার্স হায়দরাবাদের হাতে ৩ উইকেট। ক্রিজে আবদুল সামাদ ও ভুবনেশ্বর কুমার। এমন পরিস্থিতিতে কলকাতার অধিনায়ক নীতীশ রানার কাছে একাধিক সুযোগ—শার্দূল ঠাকুরের কোটা শেষ হয়নি। ওভার পড়ে ছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনুকূল রায়দেরও। শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর ওপর আস্থা রাখেন কেকেআরের অধিনায়ক। পূর্ণ মর্যাদা দিয়ে জয়ও তুলে নিলেন বরুণ। কলকাতাও খাতা-কলমের হিসাবে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল।

বৃহস্পতিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে শেষ ওভার পর্যন্ত লড়াই করে ১৬৬ রানে থামতে হয় হায়দরাবাদকে। শেষ ওভারের নাটকীয়তায় জয় হয়েছে বরুণের। ৬ বলে ৯ রান যখন প্রয়োজন তখন তিনি দিয়েছেন মোটে ৩ রান। প্রথম বলে আবদুল সামাদকে ১ রানের বেশি দেননি। দ্বিতীয় বলে স্ট্রাইকে আসেন ভুবি। লেগবাই হিসেবে ১ রান নেয় সানরাইজার্স। তৃতীয় বলে সামাদকে আউট করেন বরুণ। চতুর্থ বলে কোনো রান দেননি। পঞ্চম বলে ১ রান দেন। ষষ্ঠ বল ডট। ম্যাচ ৫ রানে জিতে যায় কলকাতা।

১০ ম্যাচে ৪ জয়ে টেবিলের ৮-এ কলকাতা। এক ম্যাচ কম খেলে ৩ জয়ে টেবিলের ৯ নম্বরে হায়দরাবাদ

টস জিতে এদিন ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। রহমানুল্লাহ গুরবাজ শূন্য রানে ফেরার পর ৭ রান করে উইকেট হারান ভেঙ্কাটেশ আইয়ার। ২০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জেসন রয়। এরপর দলের হাল ধরেন রানা ও রিংকু। গড়েন ৪০ বলে ৬১ রানের জুটি। ৪২ রান করা রানাকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মার্করাম। পরে ঝোড়ো ব্যাটিংয়ে বাকি পথ টানেন আন্দ্রে রাসেল। তবে ১৫ বলে ২০ রান যোগ করে ফেরেন রাসেল, ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রিংকু।

আরও পড়ুন : 

রান তাড়ায় ঝোড়ো শুরু করা মায়াঙ্ক আগারওয়াল বিদায় নেন ১১ বলে ১৮ করে। আরেক ওপেনার অভিষেক শর্মা করেন ৯ রান। ৩-এ নেমে ৯ বলে ২০ রান করে ফেরেন রাহুল ত্রিপাঠি। এরপর দলকে বিপদ থেকে রক্ষা করেন মার্করাম ও হেনরিক ক্লাসেন। দুজন গড়েন ৪৭ বলে ৭০ রানের জুটি। ৩৬ রানে ক্লাসেনকে ফিরিয়ে জুটি ভাঙেন শার্দূল ঠাকুর। বেশি সময় থাকতে পারেননি ৪০ বলে ৪১ রান করা মার্করাম। শেষ দিকে ১৮ বলে ২১ রানের ইনিংসে দলকে জয়ের অনেক কাছে নিয়ে যান সামাদ। তবে দলের জয় আনতে পারেননি। শেষ ওভারের নাটকীয়তায় হেরে বসেছেন।

১০ ম্যাচে ৪ জয়ে টেবিলের ৮-এ কলকাতা। এক ম্যাচ কম খেলে ৩ জয়ে টেবিলের ৯ নম্বরে হায়দরাবাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা