প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৩ ২২:৪৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ০৯:২২ এএম
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে প্রথম দিনে ১৯০ রানে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
আরও পড়ুন : কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে চান মিরাজ
দ্বিতীয় দিনে কালাম সিদ্দিকী আলিনের ১০৩ রানে ভর করে ২৩৪ রান করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৫ রান তুলে ৫ রানের লিড পেয়েছে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল।
এর আগে প্রথম ইনিংসে শেখ ইমতিয়াজ শিহাবের ফাইফারে মাত্র ১৯০ রানে অলআউট হয় মুম্বাই দল।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩ রান তুলে বাংলাদেশ প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিনে আলিনের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।