প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৪:৩০ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে বিমান ধরেছেন লিটন দাস। গতকাল রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন। এদিকে আজ ঢাকায় ফিরবেন মুস্তাফিজুর রহমান। আইপিএল শেষে দেশে ফিরে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবেন।
আইপিএলের ছুটি শেষ না করেই দেশে ফিরেছিলেন লিটন দাস। কথা ছিল ৫ মের আগে দলের সঙ্গে যোগ দিবেন। পারিবারিক সমস্যায় আগে দেশে ফেরায় গতকাল দলের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়েন।
আরও পড়ুন:
এইদিকে আইপিএলের ছুটি শেষে আজ দুপুরে দেশে ফেরার কথা আছে মুস্তাফিজের। দেশে ফিরে তারপরে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবেন তিনি।