× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে আবাহনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:৪১ পিএম

শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে আবাহনী

সুপার লিগ শুরুর আগে আবাহনী ও শেখ জামালের পয়েন্ট ছিল সমান ২০। মুখোমুখি লড়াইয়ে পেছনে থাকায় শেখ জামাল ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই দলের জয়রথ ছুটতে থাকলে শিরোপা কার হাতে উঠবে সেটা জানতে অপেক্ষা করতে হতো সুপার লিগের শেষ রাউন্ড পর্যন্ত। কিন্তু সুপার লিগ শুরুর দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে লজ্জাজনক হারে শেখ জামাল পথ হারিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে নেমেও জয় তুলে নিতে ভুল করেনি আবাহনী।

ফলে দুই দলের মধ্যে তৈরি হয়েছে ২ পয়েন্টের ব্যবধান। আবাহনী এখন ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেখ জামাল সেই ২০ এ আটকা। সপার লিগের প্রথম ম্যাচ শেষেই শিরোপাদৌড়ে অনেকটাই এগিয়ে গেল আবাহনী।

মিরপুরে আবাহনী- মোহামেডান লড়াইয়ের উত্তাপটা টের পাওয়া যাচ্ছিল গত পরশু সকাল থেকেই। যদিও মোহামেডান শিবিরে ছিলেন না বড় তারকা সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও রনি তালুকদার। তাদের অনুপস্থিতিতেও আবাহনীকে মাত্র ২৫৮ রানে আটকে দেয় সাদা-কালোরা। জবাবে মোহামেডান থেমে ২৫০ রানে। ৮ রানের জয় নিয়ে আবাহনী লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে। 

আরও পড়ুন:

দিনের অন্য ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হয় শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজীর পেসার জয়নুল ইসলাম ও স্পিনার টিপু সুলতানের বোলিং তোপে ৮৯ রানে গুটিয়ে যায় শেখ জামাল। মূলত ব্যাটারদের অপরিপক্ব শটেই গুটিয়ে যায় দলটি। জবাবে ৯৫ বলেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। এই হারেই শিরোপাদৌড় থেকে পিছিয়ে গেছে শেখ জামাল।

এদিন বিকেএসপিতে শাহাদাত হোসেন দিপু ও জাকির হাসানের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রান তোলে প্রাইম ব্যাংক। সেই রানের পাহাড়ে চাপা পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। তোলে মাত্র ১৫৭ রান। ১৭৩ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে অধিনায়ক মাশরাফির রূপগঞ্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা