× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগ করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ২০:৪৮ পিএম

পদত্যাগ করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর

বাফুফেতে ‘কাজের পরিবেশ’ মনঃপূত না হওয়ায় টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির পদত্যাগ করেছেন। স্মলির সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। 

২০১৬ সালে বাফুফেতে টেকনিক্যাল ডিরেক্টর পদে এসেছিলেন স্মলি। ২০১৯ সালে চুক্তি শেষে ফেরেন তিনি। এরপরের বছরই আবার তাকে ফেরানো হয় দায়িত্বে, এবার মেয়াদ ছিল চার বছরের। তার এক বছর আগেই পদত্যাগ করছেন তিনি। 

আরও পড়ুন:

আজ বাফুফে কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সালাউদ্দিন জানান, ‘পল আমাকে জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, এখানে ফুটবলের কোনো পরিবেশ নেই।’ বাংলাদেশের ফুটবলে কাজের পরিবেশ তাকে এতটাই রুষ্ট করেছে যে, তাকে থেকে যাওয়ার অনুরোধটা করতেও বারণ করেছেন ব্রিটিশ এই টেকনিক্যাল ডিরেক্টর। 

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি তিনি। চলতি সপ্তাহে তিনি ছুটি কাটাতে ফিরে যাবেন নিজ দেশে। সেখান থেকে ফিরেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন বাফুফে কার্যালয়ে। তার বিদায়ের ফলে এবার নতুন করে টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজেও নামতে হবে বাফুফেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা