× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়ে কোটি টাকা জরিমানা কোহলির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ২০:১৭ পিএম

গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়ে কোটি টাকা জরিমানা কোহলির

গৌতম গম্ভীরের সঙ্গে তর্কে জড়িয়ে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। টাকার অঙ্কে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক গুনবেন ১.০৭ কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১.৫ কোটি টাকা। একই কাণ্ডে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীর গুনবেন ২৫ লাখ ভারতীয় রূপি। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ে ম্যাড়মেড়ে ম্যাচটির পারদও চড়ছে তুঙ্গে। 

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর নিয়ম ভঙ্গ করে এই শাস্তি পেয়েছেন কোহলি ও গম্ভীর। একইসঙ্গে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। আফগান এই পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস চলাকালীন নাভিন উল হক আউট হলে উল্লাসে ফেটে পড়েন কোহলি। নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন মাটিতে। এতেই বিবাদের সূত্রপাত। যার প্রভাব পড়ে ম্যাচের শেষে হাত মেলানোর সময়। পরে ঘটনার মোড় ঘুরে যায় এবং উত্তপ্ত বাক্য বিনিময় করেন কোহলি-গম্ভীর। যার ফলস্বরূপ এসেছে শাস্তি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা