× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ ঘণ্টা এগোতে পারে নাপোলির শিরোপা উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৯:১৯ পিএম

২ ঘণ্টা এগোতে পারে নাপোলির শিরোপা উৎসব

নাপোলির জন্য সব কাজ করে রেখেছিল লাৎসিও। টেবিলের দুই নম্বর দলটি ইন্টার মিলানের কাছে হেরে গিয়ে শিরোপা উৎসব আরও কাছের করে দিয়েছিল। ঘরের মাঠে রোববার সব প্রস্তুতি নিয়েও রেখেছিল নাপোলি সমর্থকরা। কিন্তু ৩৩ বছরের শিরোপা খরা কাটিয়ে উৎসবে মাতা হয়নি নেপলসবাসীর। সালেরনিতানার বিপক্ষে জয়ের খুব কাছে চলেও এসেছিল, কিন্তু শেষ দিকে গোল খেয়ে ম্যাচ ড্র হওয়ায় অপেক্ষা তাদের বেড়েছে। সেই অপেক্ষা ঘুচে যেতে পারে আগামী বৃহস্পতিবার রাতে। উদিনেসের বিপক্ষে লিগ ম্যাচে তাদের প্রয়োজন মাত্র এক পয়েন্টের। তবে সেই ম্যাচও পেছাতে পারে।

ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর উদিনেতে ডাকিয়া অ্যারেনাতে হতে পারে নাপোলির অপেক্ষারত শিরোপাউৎসব। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১টায়। তবে নাপোলি সমর্থকদের কথা ভেবেই ম্যাচটা দুই ঘণ্টা এগিয়ে আনতে চাচ্ছে উদিনে প্রশাসন। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত আসেনি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত।

আরও পড়ুন:

লিগে ৩২ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৬১ পয়েন্টের পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাৎসিও। উদিনেসের বিপক্ষে জিতলে ৩৩ বছর পর ইতালির শীর্ষ লিগের শিরোপা উঠবে নাপোলির ঘরে, ঘুচে যাবে তিন দশকের বেশি সময় ধরে চলা শিরোপাখরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা