× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে যে দল সমর্থন করেন রাশ্মিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৭:৪৯ পিএম

আইপিএলে যে দল সমর্থন করেন রাশ্মিকা

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতানো রাশ্মিকা মান্ধানা কোন দলের সমর্থক, এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণী তারকা অভিনেত্রীর কাছে। মান্ধানা কোনো রাগঢাক না রেখেই জানিয়েছেন পছন্দের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নাম, জানিয়েছেন প্রিয় খেলোয়াড় কে এবং কি কারণে আরসিবিকে সমর্থন করেন সেটিও। রাশ্মিকার বিশ্বাস এবার তার সাপোর্ট করা দলটিই ঘুচিয়ে দেবে আইপিএলের শিরোপা খরা।

আরও পড়ুন: এশিয়া কাপ স্থগিত ইস্যুতে কোনো প্রস্তাব আসেনি

স্টার স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আইপিএলে আমার প্রিয় দল আরসিবি। আমি ব্যাঙ্গালুরুতে থাকি। কর্নাটকের মানুষ। স্বাভাবিক ভাবেই আমার সমর্থন থাকে ব্যাঙ্গালুরুর প্রতি।’ তো প্রিয় দল কি এবার শিরোপা তুলতে পারবে, মান্ধানা আত্মবিশ্বাসী এবার শিরোপা কোহলি-ডু প্লেসিসদের হাতেই উঠবে, ‘জানি আমার প্রিয় দল এখনও আইপিএল জিততে পারেনি। তবে এবার কাপ আমাদের হবে। দল যে ভাবে খেলছে আমি আশাবাদী। মনে হচ্ছে আরসিবি এ বার জিততে পারবে।’

আইপিএলের প্রিয় দলের পাশাপাশি প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন দক্ষিণী এই নায়িকা, ‘বিরাট স্যার। উনি একদম অন্যরকম। অসাধারণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা