× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ কেনার লড়াইয়ে জিম র‍্যাটক্লিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ০০:০০ এএম

আপডেট : ০২ মে ২০২৩ ০০:০৪ এএম

ম্যানইউ কেনার লড়াইয়ে জিম র‍্যাটক্লিফ

ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির ঘোষণার পর থেকেই ক্লাবটি কিনতে লড়াই করছে দুই পক্ষ। এদের মধ্যে এক পক্ষ কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি। অন্য পক্ষ যুক্তরাজ্যের বহুজাতিক কেমিক্যাল কোম্পানি ইনিওস গ্রুপের মালিক স্যার জিম র‍্যাটক্লিফ।

আরও পড়ুন : কাউন্টি ক্রিকেটে জুয়া-অ্যালকোহলের প্রচারণা থেকে মুক্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

গত শুক্রবার শেষবারের মতো দরপ্রস্তাব করে দুপক্ষই। যেখানে শুরুতে বেশ কিছু মিডিয়া শেখ জসিমকে এগিয়ে রাখলেও বিবিসি বলছে, ক্লাব বুঝে পাওয়ার ব্যাপারে এগিয়ে আছে র‍্যাটক্লিফ।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেখ জসিমের চেয়ে বেশি মূল্যের প্রস্তাবের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়ন্ত্রণ নেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছে র‍্যাটক্লিফের ইনিওস গ্রুপ। তারা ক্লাবটির শতভাগ মালিকানা চাচ্ছে না। ক্লাবের নিয়ন্ত্রণ নিতে ৫০ শতাংশের বেশি মালিকানা চেয়েছেন তিনি। তবে ঠিক কী পরিমাণ দাম হাঁকিয়েছেন তিনি, সে বিষয়ে পরিষ্কার করেনি বিবিসি। তবে শতভাগ মালিকানা বুঝে নিতে ৫০০ কোটি পাউন্ডের বেশি দরপ্রস্তাব করেছেন শেখ জসিম।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেডের ৭০ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক গোষ্ঠী গ্লেজার পরিবারের। বাকি ৩০ শতাংশ কয়েকটি কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

বিবিসি বলছে, প্রাথমিকভাবে গ্লেজার পরিবারের ৬৯ শতাংশ অংশ কিনে নেওয়ার কথা ভাবলেও পরে র‍্যাটক্লিফ সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন। তিনি চান, ক্লাবের সঙ্গে কো-চেয়ারম্যান জোয়েল ও আভ্রাম গ্লেজারের সম্পৃক্ততা থাকুক।

অবশ্য দরপ্রস্তাব জমার প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। ছোট শেয়ার কেনায় আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকেও প্রস্তাব নেওয়া হচ্ছে। তবে ইউনাইটেডের ব্যাপারে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে গ্লেজার পরিবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা