× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্সেনালকে টপকে শীর্ষে সিটি, জয়ে ফিরল ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২১:৪৪ পিএম

আর্সেনালকে টপকে শীর্ষে সিটি, জয়ে ফিরল ম্যানইউ

ফুলহ্যামের বিপক্ষে আক্রমণ, পাল্টা আক্রমণের ম্যাচে শেষ পর্যন্ত জয় পেল ম্যানচেস্টার সিটি।  পূর্ণ তিন পয়েন্ট তুলে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষও দখল নিল পেপ গার্দিওলার দল। ২ পয়েন্ট পেছনে থাকা সিটিকে প্রথমে আর্লিং হালান্ড এবং পরে জুলিয়ান আলভারেজ এগিয়ে দেন। তাতেই এক ম্যাচ কম খেলেই আর্সেনালকে টপকে শীর্ষে উঠেছে সিটি। লিগের আরেক খেলায় জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ঘরের মাঠে ব্রুনো ফের্নান্দেজের একমাত্র গোলে হারিয়েছে রেড ডেভিলরা। লিগে সবশেষ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল ইউনাইটেড।

ফুলহ্যামের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখিয়েছে সিটিজেনরা। ৬৩ শতাংশ বল দখলে রেখে ১২ শট নিয়েছিল গোলে, হালান্ড-আলভারেজরা গোলরক্ষকের পরীক্ষা নিয়েছিলেন ৯ বার।

ব্রুনোর একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট তুলেছে ম্যানইউ

প্রতিপক্ষের মাঠে খেলার ৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন হালান্ড। আলভারেজকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। লিগে ৩৪তম গোল পেতে ভুল করেনি নরওয়েজিয়ান সেনশেসন হালান্ড। এই গোলে তিনি ছুয়েছেন আন্দ্রে কোল ও অ্যালান শেরের রেকর্ড। ১৫ মিনিটের মাথায় গোল শোধ দেয় স্বাগতিকরা। উইলসনের পাস ধরে স্কোরলাইন ১-১ করেন ফুলহ্যামের কার্লোস ভিনিসিয়ুস। ৩৮ মিনিটে সিটিকে এগিয়ে দেন আলভারেজ। গোলে সহায়তা করেন রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত ফল ১-২ ব্যবধানেই থামে।

আরও পড়ুন: সিঙ্গাপুরকে হারিয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মেয়েরা

এই জয়ে আর্সেনালকে টপকে গেছে সিটি, শিরোপা ধরে রাখার দৌড়েও আছেন ভালোভাবে। ৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৬। দুইয়ে থাকা গানারদের এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট কম, ৭৫। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে চার নম্বরে। টেবিলের ৫ নম্বরে ৫৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা