× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাপুরকে হারিয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ২৩:০৩ পিএম

সিঙ্গাপুরকে হারিয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মেয়েরা

শুরুটা হয়েছিল গোল উৎসবে। বিদেশের মাটিতে অভিষেক ম্যাচেই বড় জয় তুলে নেন রুমা আক্তাররা। তুর্কিমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও এলো বড় জয়। স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন : মেসি নয়, এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ পেতিতের

শুরুতে চাপে পড়লেও সেটা কাটিয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। 

বিরতির পর ছন্দে ফেরে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে আরও দুটি গোল আদায় করে নেয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দশ মিনিটের মধ্যে আরও একটি পেনাল্টি পায় দেশের মেয়েরা। এবারও ভুল করেননি প্রীতি। নির্ভুল নিশানায় প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। লড়াইয়ের ৬২তম মিনিটে সুলতানা আক্তার তৃতীয় গোল উপহার দেন। তাতেই মাঠে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

তিন দলের গ্রুপ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়েই বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে অজেয় বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই বড় জয় তুলে নিয়েছে দেশের মেয়েরা। গ্রুপে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট কাটল কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা