× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসের দুয়ারে সালমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:১৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:১৮ পিএম

ইতিহাসের দুয়ারে সালমা

মাস দুয়েক আগে দ্বিতীয় বাংলাদেশি নারী রেফারি হিসেবে ফিফার এলিট প্যানেলে নাম লিখিয়েছিলেন সালমা আক্তার। এবার তিনি ইতিহাস গড়তে চলেছেন। প্রথম নারী ম্যাচ অফিসিয়াল হিসেবে দক্ষিণ এশিয়ার বাইরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করতে চলেছেন তিনি। সালমার সামনে এই ইতিহাস গড়ার সুযোগ করে দিয়েছে সাউথ-ইস্ট এশিয়ান গেমস। এই গেমসে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন তিনি। কম্বোডিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে আগামীকাল ১ মে দেশ ছাড়বেন সালমা। 

আরও পড়ুন - দেড়শর আগেই গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা

গত ফেব্রুয়ারিতে এলিট প্যানেলভুক্ত হওয়ার সুখবর পেয়েছিলেন সালমা। এরপর এবারই প্রথম অ্যাসাইনমেন্ট পেলেন তিনি। প্রথমবারেই ইতিহাস গড়তে চলেছেন তিনি। এলিট প্যানেলভুক্ত নারী রেফারি হিসেবে তিনিই যে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার গণ্ডির বাইরে ম্যাচ পরিচালনা করতে চলেছেন।

সালমা অবশ্য এই যাত্রায় একা নন। হকিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আছে এই গেমসে। হকি আম্পায়ার শাহবাজ আলী এই টুর্নামেন্টে দায়িত্ব পেয়েছেন ম্যাচ পরিচালনার।

জয়া চাকমার পর দ্বিতীয় বাংলাদেশি নারী ফিফা সহকারী রেফারি হন সালমা। দুজনই এলিট প্যানেলের জন্য পরীক্ষা দিয়েছিলেন গেল বছর। জয়ার ভাগ্যে এবার শিকে না ছিঁড়লেও সালমা ঠিকই এলিট প্যানেলে ঢুকে পড়েন। যার ফলে এক বছরের জন্য এশিয়ার যেকোনো স্তরে নারী ফুটবলে সহকারী রেফারির দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন সালমা। এবারের এই এসইএ গেমসে দায়িত্ব পেয়েছেন তারই ফলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা