× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে নিয়ে শাস্ত্রীর চাওয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ২০:০৯ পিএম

কোহলিকে নিয়ে শাস্ত্রীর চাওয়া

বিতর্ক রেখে ভারতের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরেছেন ক্রিকেটে, আছেন পুরোনো ছন্দে। এমন সময় কোহলির নেতৃত্বে ফেরা নিয়ে আবারও উঠেছে কথা। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী মনে করেন, রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের আর্মব্যান্ড কোহলির হাতেই ওঠা উচিত। অন্তত তিনি দায়িত্বে থাকলে সেটিই করতেন। সবশেষ তিনি জানিয়েছেন কোহলিকে আরেকবার অধিনায়কত্বে দেখতে চাওয়ার কথাও।

অধিনায়কত্ব ইস্যুতে শাস্ত্রী কথা তুলেছেন ইংল্যান্ড সফরের টেস্ট নিয়ে। করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হওয়া ৫ ম্যাচের সিরিজের শেষ টেস্টে রোহিত শর্মা ছিলেন অধিনায়ক। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচটি খেলতে পারেননি, তার বদলে নেতৃত্ব দিয়েছিলেন জশপ্রিত বুমরাহ। সেখানেই প্রশ্ন তুলেছেন শাস্ত্রী, ‘আমার মনে হয়েছিল, ওই টেস্টে অধিনায়কত্ব তুলে দেওয়া হবে কোহলিকে। আমি যদি তখন কোচের দায়িত্বে থাকতাম, তা হলে সেই সিদ্ধান্তই নিতাম।’ এরপর শাস্ত্রী বলেছেন, ‘কোহলিকে আবারও নেতৃত্বে দেখতে চাই।’

আরও পড়ুন: 

শাস্ত্রী আরও বলেছেন, ‘আমি তো মনে করি, নতুন কোচ রাহুল দ্রাবিড়েরও সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি এই বিষয়ে ওর সঙ্গে কথা বলিনি। তবে আমি দায়িত্বে থাকলে বোর্ডকে অনুরোধ করতাম, যে ছেলেটা ওই সফরে দলকে এগিয়ে দিয়েছিল, তাকে সেই সুযোগ দেওয়া হোক। বিরাট সতীর্থদের থেকে সেরা ক্রিকেট বের করে আনতে পারত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা