× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিল কুম্বলের ভবিষ্যদ্বাণী

আইপিএলের প্লে-অফ নিশ্চিত করবে যে ৪ দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:০৪ পিএম

আইপিএলের প্লে-অফ নিশ্চিত করবে যে ৪ দল

জমে উঠেছে আইপিএল, চলছে প্লে অফে ওঠার খেরোখাতায়ও কাটাকুটি। কি করলে বা কত পয়েন্ট নিলে আশা বাঁচবে শিরোপার—এমন জিজ্ঞাসায় মাঠের খেলার পাশাপাশি জমেছে কথার লড়াইও। ভারতের কিংবদন্তি অনিল কুম্বলের মতে, এই মুহূর্তে যে দলগুলো শীর্ষ চারে আছে তারাই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে। 

পয়েন্ট টেবিলে বর্তমানে চারটি দল ১০ পয়েন্টে নিয়ে শীর্ষ চারের লড়াই চালাচ্ছে। দলগুলো হল— রাজস্থান, লক্ষ্নৌ, গুজরাট ও চেন্নাই। দুটি দলের পয়েন্ট ৮ ও অন্য দুটির ৬ এবং বাকি দুটি দল ৪ পয়েন্ট নিয়ে আছে লড়াইয়ে। গুজরাট টাইটানস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি সব দলই ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। এমন যখন অবস্থা তখন পরের পর্ব নিশ্চিতে অন্তত ১৬ পয়েন্টের মানদণ্ড ভেবে রেখেছেন কুম্বলে।

আরও পড়ুন: 


ভবিষ্যদ্বাণীতে তিনি বলেছেন, ‘প্লে অফে কারা যাবে সেটি বলা কঠিন। তবে আমার মনে হয় প্লে অফে পৌঁছতে কমপক্ষে ১৬ পয়েন্টের প্রয়োজন হবে। যদি ১৬ নম্বর না হয় তবে ১৪ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করা খুব কঠিন হবে। যদি ১৪ পয়েন্টে যোগ্যতা অর্জন করতে চায় কোনো দল, তাহলে নেট রান রেট খুবই গুরুত্বপূর্ণ। এবার ১৬ পয়েন্টেও বিষয়টি আটকে যেতে পারে নেট রান রেটে।’

ভারতের কিংবদন্তির মতে, ‘এই মুহূর্তে যে দলগুলো শীর্ষ চারে আছে যারা, তারাই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে। বাকি দলের জন্য সেখানে পৌঁছানো কঠিন হবে। এই চারটি দলই বর্তমানে ফর্মে রয়েছে এবং তাদের প্লে অফে ওঠার সম্ভাবনাও রয়েছে। তারা হোম এবং অ্যাওয়ে ম্যাচও জিতেছে। শুধু ঘরোয়া ম্যাচ জিতে তারা যে এখানে পৌঁছেছেন তা নয়। তাই আমি মনে করি, বর্তমানে যে দলগুলো টপ-ফোরে আছে, সেই দলগুলোই শেষ পর্যন্ত এখানে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা