× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা লড়াইয়ের শেষ দেখছেন না গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৪৭ পিএম

শিরোপা লড়াইয়ের শেষ দেখছেন না গার্দিওলা

মৌসুমের শেষ পথে শিরোপার ইঁদুর দৌড়ও শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগে লড়াইটি কার্যত দুটি দলের—আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির। লিগে এখনও সাত ম্যাচ বাকি সিটির। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা আর্সেনাল এগিয়ে ২ পয়েন্টে। তাইতো শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী সিটিজেনদের বস পেপ গার্দিওলা।

গার্দিওলা বলছেন, ‘মানুষ বলছে শিরোপার লড়াই শেষ হয়ে গেছে। আসলে তেমন নয়। এটা যখন শেষ হওয়ার তখনই হবে, এখনও শেষ হয়নি। আমাদের এখনও সাতটি ম্যাচ বাকি, নিজেদের সেরাটা খেলতে হবে। এখন আমরা একটি অবিশ্বাস্য দলের বিপক্ষে খেলতে ফুলহ্যামে যাব।’

আরও পড়ুন : অভিধানে স্থান পেলেন ‘পেলে’

ফুলহ্যামের বিপক্ষে নামার আগে সিটিজেনদের বস বলেছেন, ‘আমাদের সামনে এখন এমন সব ম্যাচ, যেখানে সবাই কিছু না কিছুর জন্য লড়াই করছে... ফুলহ্যামের একটি দারুণ স্টেডিয়াম এবং একটি সংগঠিত দল আছে। আমরা কোনো কিছুই নিশ্চিত ধরে নিচ্ছি না। আমরা সবশেষ ম্যাচ এবং সেখানে নিজেদের পারফরম্যান্সের জন্য খুশি, এর বেশি কিছু নয়। শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি।’

আমরা সবশেষ ম্যাচ এবং সেখানে নিজেদের পারফরম্যান্সের জন্য খুশি, এর বেশি কিছু নয়। শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি।’

লিগে নিজেদের সবশেষ ১০ ম্যাচের নয়টিতেই জয় তুলে দুর্দান্ত ছন্দে আছে সিটি। আগামীকাল দশম স্থানে থাকা ফুলহ্যামের বিপক্ষে জিততে পারলে আর্সেনালকে টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকবে আর্লিং হালান্ডদের দলটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা