× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির রাজ্যে হঠাৎ হাজির বেকহ্যাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২৩:১৮ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬ পিএম

মেসির রাজ্যে হঠাৎ হাজির বেকহ্যাম

পিএসজিতে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। কিন্তু নতুন চুক্তি করার কোনো খবর নেই। এভাবে চলতে থাকলে আগামী জুনে ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টার।

আরও পড়ুন : ফ্রান্সের ঐতিহ্যবাহী স্টেডিয়াম কিনতে আগ্রহী পিএসজি

আর এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে বিশ্বের নানা ক্লাব। এ তালিকায় আছে বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অবশ্য বলছেন বিশ্বকাপজয়ী মেসিকে আনা বার্সার জন্য বেশ কঠিন কাজ।

কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি তবু পিছু ছাড়তে নারাজ। মেসিকে পেতে তারা সবকিছুই করতে প্রস্তুত। মেজর লিগ সকার কর্তৃপক্ষও তাদের সহায়তা করবে। প্রয়োজনে লিগের ২৯টি দল মিলে মেসিকে বেতন দিতে প্রস্তুত।

কিন্তু ফুটবল জাদুকর যদি রাজি না হন। সেই সন্দেহ থেকে ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যামকে কাজে লাগানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছিল মিয়ামি কর্তৃপক্ষ। তারা চেয়েছিল, সাবেক এই ইংলিশ সুপারস্টার যাতে মেসিকে রাজি করান।

যে কথা সেই কাজ। বেকহ্যাম হাজির হয়েছেন মেসির বর্তমান ঠিকানা পিএসজিতে। সেখানেই মেসির সঙ্গে দেখা করেছেন। মেসি-বেকহ্যামের ছবি এখন রীতিমতো ভাইরাল। মেসিকে রাজি করাতে পেরেছেন কি না বেকহ্যাম, সেটা অবশ্য এখনও জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা