× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরামর্শক হয়ে বিশ্বকাপে যাবেন উইলিয়ামসন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২৩:১২ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২৩:১৭ পিএম

পরামর্শক হয়ে বিশ্বকাপে যাবেন উইলিয়ামসন!

এবারের আইপিএল আসরটা মোটেই পয়া ছিল না কেন উইলিয়ামসনের জন্য। তা না হলে কি প্রথম ম্যাচেই এমন বিপদ ঘটে! গুজরাট টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতেই চোট পেয়ে বসেছে নিউজিল্যান্ডের এ তারকা ব্যাটারকে। পুরো ম্যাচটা তো খেলতেই পারেননি। তার মানে শুরু হতে না হতেই আইপিএলের এবারের আসরে উইলিয়ামসনের মিশন শেষ হয়ে গেছে।

আরও পড়ুন : শ্বশুরের কাঠগড়ায় মেয়ের জামাই

ফিল্ডিংয়ের সময় ছক্কা বাঁচাতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের। চোট এতটাই মারাত্মক যে, অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন উইলিয়ামসন। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ কারণে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশনে না থাকতে পারলেও মেন্টর হিসেবে থাকবেন উইলিয়ামসন। উইলিয়ামসন বিশ্বকাপে মেন্টর হিসেবে দলে থাকছেন তো? নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের উত্তর- ‘হ্যাঁ, অবশ্যই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা