× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরের কাঠগড়ায় মেয়ের জামাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২২:৪৮ পিএম

শ্বশুরের কাঠগড়ায় মেয়ের জামাই

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত হয়নি সেটি। পাকিস্তানের বাজে বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সিরিজে সমতা টেনেছে সফরকারীরা।

আরও পড়ুন : পার্টিতে নারী হেনস্থা, কঠোর মুস্তাফিজের দিল্লি

ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৪৮ রান খরচ করেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। যার জেরে জামাতার ওপর বেজায় চটেছেন শ্বশুর শহিদ আফ্রিদি। সিরিজ জিততে না পারার কারণ হিসেবে শাহিনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

শাহিনের বোলিং নিয়ে আফ্রিদি বলেন, ‘ম্যাচ জিততে হলে লাইন এবং লেন্থে ধারাবাহিকতা রাখা খুব জরুরি। শাহিন শুরুটা করল ভালোভাবে, কিন্তু যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তখনই বিচলিত হয়ে ভুল জায়গায় বোলিং করল।’

ম্যাচ হারায় লেগস্পিনার শাদাব খানকেও দুষছেন আফ্রিদি। শাদাবের ২ ওভারে ২৯ রান খরচ করা নিয়ে আফ্রিদি বলেন, ‘শাদাব মাঝের ওভারগুলোতে শক্ত পারফর্মার। কিন্তু বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে সে ধুঁকছে। বোলিংয়ে মনোযোগ দেওয়া উচিত তার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা