× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্টিতে নারী হেনস্থা, কঠোর মুস্তাফিজের দিল্লি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২১:৫১ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১১:৫০ এএম

পার্টিতে নারী হেনস্থা, কঠোর মুস্তাফিজের দিল্লি

চলতি আইপিএলে খুব একটা ভালো নেই মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। সাত ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানির দল তারা। মাঠের বাইরেও তৈরি হয়েছে নতুন সমস্যা। সবশেষে ম্যাচ জয়ের পর পার্টিতে এক নারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এক ক্রিকেটারের বিরুদ্ধে; যার জেরে ক্রিকেটারদের ওপর কঠোর আচরণবিধি জারি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলে শৃঙ্খলা বজায় রাখতে ক্রিকেটারদের জন্য নতুন ‘কোড অব কন্ডাক্ট’ বা কঠোর নিয়মনীতি চালু করেছে টিম ম্যানেজমেন্ট।

নতুন নিয়মে রাত ১০টার পর বাইরের কাউকে নিজের রুমে নিতে পারবেন না ক্রিকেটাররা। একান্ত পরিচিত কারও সঙ্গে দেখা করতে হলেও হোটেলের কফিশপে অথবা রেস্তোরাঁয় বসে কথা বলতে হবে। এ ছাড়া রাতে হোটেলের বাইরে অন্য কোথাও যেতে চাইলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।

এখানেই শেষ নয়, টিম হোটেলে স্ত্রী এবং বান্ধবী বা অন্য অতিথি আসার আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে রাখতে হবে ক্রিকেটারদের। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সচিত্র পরিচয়পত্রও টিম ম্যানেজমেন্টের কাছে জমা রাখতে হবে। আর এ নিয়ম ভঙ্গ করলে চুক্তি বাতিল করা হতে পারে ওই ক্রিকেটারের সঙ্গে।

এ ছাড়া ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অনুষ্ঠানে ক্রিকেটারদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ক্রিকেটার উপস্থিত থাকতে না পারলে আগে থেকে সেই ক্রিকেটারকে তার কারণ জানাতে হবে ম্যানেজমেন্টকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা