× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থের অভাবে সড়কপথে ভারতে যাচ্ছে যুব হকি টিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২০:২১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২০:৫১ পিএম

অর্থের অভাবে সড়কপথে ভারতে যাচ্ছে যুব হকি টিম

সামনে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়া কাপ হকির নবম আসর। টুর্নামেন্ট সামনে রেখে দীর্ঘমেয়াদে অনুশীলন ক্যাম্প করতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশের যুবারা। স্পন্সর না থাকায় বাসযোগে  ভারতে গেছে তারা। অর্থের অভাবে বিমানের টিকিট মেলেনি। ২৩ জনের দলে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের অভিজ্ঞ কোচ মামুন-উর-রশিদ। 

আরও পড়ুন - ৬ ইংলিশ ক্রিকেটারকে একেবারে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

ভারতে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি সেখানে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ জুনিয়র হকি দল। দেশে ও দেশের বাইরে দীর্ঘসময় ধরে কন্ডিশনিং ক্যাম্প বা প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ সিনিয়র দলও এর আগে পায়নি। এজন্যই এই ট্যুরকে হকির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। অভিন্ন সুরে কথা বলেছেন প্রধান কোচ মামুন-উর-রশিদ।

ভারতের হরিয়ানা ও জলেন্ধরে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। ২৯ এপ্রিল থেকে মাঠের অনুশীলন শুরু করবে। ১৭ তারিখ ওমানের উদ্দেশে রওনা দেবে। সবগুলো প্রস্তুতি ম্যাচ শেষে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়া কাপ হকির নবম আসর। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা