× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ ইংলিশ ক্রিকেটারকে একেবারে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২০:১৫ পিএম

৬ ইংলিশ ক্রিকেটারকে একেবারে চায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের তারকা সব ক্রিকেটার। সঙ্গে মিলে কাড়িকাড়ি অর্থ। তবে জাতীয় দলের ব্যস্ততা ও অন্যান্য ঘরোয়া ক্রিকেট সূচির কারণে অনেকে সুযোগ পেয়েও পুরো সময় দিতে পারেন না আইপিএলে। প্রতিযোগিতামূলক আইপিএলে যার দায় চুকাতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে ফুটবল মডেল অনুসরণ করার পথে এগোচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। 

ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এর খবর অনুযায়ী, ইংল্যান্ডের শীর্ষ সারির ৬ ক্রিকেটারকে পূর্ণ মেয়াদে পেতে চেয়েছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এতে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি এবং কাউন্টি দলের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে তাদের। যার জন্য বার্ষিক ৫০ লাখ পাউন্ড পেতে পারেন একজন ক্রিকেটার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি টাকা। নতুন এই চুক্তিতে একজন খেলোয়াড়ের একটি দল থাকবে এবং আন্তর্জাতিক বিরতিতে তাকে ছাড়া হবে।

বর্তমানে আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির অন্য দেশের টি-টোয়েন্টি লিগে দল আছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি, আরব আমিরাতের গ্লোবাল টি-টোয়েন্টি এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া মেজর লিগ টি-টোয়েন্টিতে দল আছে আইপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির। তবে কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি দলের মালিক এই চেষ্টা করছেন, তা প্রকাশ করেনি সংবাদমাধ্যম। খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়নি।

ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস’-এর উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘এই চুক্তির প্রস্তাব চলতি বছরের শেষ দিকে দেওয়া হতে পারে বলে টাইমসকে জানিয়েছে একটি সূত্র।’ 

এদিকে আইসিসিও ঠিক করার চেষ্টা করছে, একজন ক্রিকেটার এক বছরে কতগুলো লিগে খেলতে পারবেন। আইপিএলের দলগুলোর সঙ্গে পূর্ণ মেয়াদে চুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার কিছু তারকা ক্রিকেটারদের সঙ্গে নাকি এরই মধ্যে আলোচনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা