× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদুশকা-কুশলের ডাবল সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৫:১১ পিএম

মাদুশকা-কুশলের ডাবল সেঞ্চুরি

আয়ারল্যান্ডের ব্যাটিং দাপটের জবাবটা ভালোই দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দুরন্ত ব্যাটিং করে স্বাগতিকরা গড়ে চলেছে রানের হিমালয়। ব্যাটিং ঝলক দেখিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন নিশান মাদুশকা। তারকা এ ওপেনারের সঙ্গে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন কুশল মেন্ডিসও।

আরও পড়ুন : ভারত সফরে স্কুল ক্রিকেট দল

ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে (১১৫) জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন আগেই। তার সঙ্গে এবার যোগ হলো মাদুশকা ও কুশলের জোড়া ডাবল সেঞ্চুরি। তাতেই এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৭৩ রান তুলে ফেলেছে লঙ্কানরা।

নিশান মাদুশকার ব্যাট থেকে এসেছে ২০৫ রান। ৩৩৯ বলে ২২ বাউন্ডারি ও এক ছক্কায় সাজান চমৎকার ধৈর্যশীল ইনিংসটি। ২২১ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে করেন ২৬৮ (৩৯৯ বলে)।

এর আগে এক উইকেটে ৩৫৭ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দুই ব্যাটার মাদুশকা ও কুশল পেয়েছেন ডাবল সেঞ্চুরি।

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করে ৪৯২ রান। সেঞ্চুরি হাঁকান পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফার। ব্যাটিং দৃঢ়তা দেখান অ্যান্ডি বালবার্নি ও লরকান টাকার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা