প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:০৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:০৮ পিএম
দুটি তিন দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গতকাল ভারতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচগুলো খেলবে দলটি। বিসিবি আয়োজিত স্কুল ক্রিকেট দল থেকে বাছাই করা ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে এই দল।
আরও পড়ুন : সুতোয় ঢিল দিচ্ছে না বসুন্ধরা
আগামীকাল ২৮ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৩ মে সফরের দ্বিতীয় তিন দিনের ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে ৮, ৯ ও ১১ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের শচীন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ডে। সফর শেষে ১২ মে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
অনূর্ধ্ব-১৬ দল গত বছর আসাম সফর করেছিল। সেখানে আসাম অনূর্ধ্ব-১৬ দলকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মো. রিফাত বেগ, দেবাশীষ সরকার, কালাম সিদ্দিকী আলিন, তাওয়াফ মাশরাফি, মো. আহসান আল মুনিন, তূর্য সরকার, সামিউন বাশার রাতুল, মো. কায়েস রহমান লাবিব, ইয়াসির আরাফাত, শেখ ইমতিয়াজ শিহাব, মো. সবুজ, সামিউল ইসলাম শুভ, মো. শাহরিয়া আল আমিন, সঞ্জিত মজুমদার।