× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কে পদক লড়াইয়েও ছিলেন না দিয়া সিদ্দিকীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২২:৩০ পিএম

তুরস্কে পদক লড়াইয়েও ছিলেন না দিয়া সিদ্দিকীরা

আশার ফানুস উড়িয়ে তুরস্ক সফরে গিয়েছিলেন দিয়া সিদ্দিকীরা। পদক জয়ের স্বপ্ন দেখিয়ে অংশ নেন আনাতোলিয়ায় অনুষ্ঠিত আরচারি বিশ্বকাপ স্টেজ-১-এ। কিন্তু সে আশায় গুড়েবালি। সফরটা বাংলাদেশের মোটেই ভালো কাটেনি। কোনো পদকের দেখা তো মেলেনি। এমনকি পদকের লড়াইয়েও যেতে পারেননি লাল-সবুজের কোনো প্রতিনিধি।

আরও পড়ুন : প্যারিসেও 'সিআর সেভেন'

আসরে বাংলাদেশের সাত আরচার অংশ নেন পাঁচটি ইভেন্টে। তবে কোনো ইভেন্টেই পদকের লড়াইয়ের টিকিট কাটতে পারেননি দেশের আরচাররা। তুরস্কে ঈদের দিনেও সুখবর এনে দিতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। এ কারণে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের। আজ আরচারি দলের দেশে ফেরার কথা।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় জেতেন বাংলাদেশের সাগর ইসলাম। তিনি ৭-৩ সেটে ইন্দোনেশিয়ার পাঙ্গেসতু আরিফকে হারিয়ে ১/১৬ খেলার টিকিট পান। কিন্তু আর জয়ের দেখা পাননি সাগর। ১/১৬ খেলায় তিনি ২-৬ সেটে ভারতের অতনু দাসের কাছে হেরে ছিটকে যান ইভেন্ট থেকে। 

একই ইভেন্টের ১/৩২ খেলায় বাংলাদেশের আরেক আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৪-৬ সেটে ধরাশায়ী হন জাপানের নাকানিশি জুন্যার কাছে। এই হারে ইভেন্ট থেকে তারও বিদায় নিশ্চিত হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা