× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসেও 'সিআর সেভেন'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২২:১৫ পিএম

প্যারিসেও 'সিআর সেভেন'

ফুটবলে বিশ্বজুড়ে খ্যাতি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই খ্যাতি কাজে লাগিয়ে ২০১৫ সালে বিশ্বের বড় বড় শহরে নিজের নামে হোটেল করার আগ্রহের কথা জানান পর্তুগিজ সুপারস্টার। পরের বছর ২০১৬ সালে নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরাতেই ‘সিআর সেভেন’ হোটেল উদ্বোধন করেন।

আরও পড়ুন : মনিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

এরপর একে একে পর্তুগালের লিসবন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, স্পেনের মাদ্রিদ ও মরক্কোর মারাক্কেশে নিজ নামে হোটেল প্রতিষ্ঠা করেন রোনালদো। সবগুলো হোটেল নির্মাণ করেছে আন্তর্জাতিক পর্যটন ও অবকাশ ব্যবস্থাপনা গ্রুপ পেস্তানা। একই প্রতিষ্ঠানটির প্যারিসেও একটি হোটেল নির্মাণ করার কথা ছিল।

প্যারিসে রোনালদোর ষষ্ঠ হোটেল চালু হওয়ার কথা ছিল ২০২১ সালে। এখন শোনা যাচ্ছে, ২০২৭ সালের আগে হোটেলের কাজ সম্পন্ন করা সম্ভব নয়। কেননা, প্যারিসের বিখ্যাত সিন নদীর পাশে নির্মাণাধীন হোটেলটি অন্যগুলোর চেয়ে বড়।

যেখানে ২০০ বিলাসবহুল কক্ষ, ছাদে পানশালা ও সুইমিং পুল থাকবে; যা নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৯৮ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা