× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন টেনিস তারকা শোভন জামালী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১১:১০ এএম

চলে গেলেন টেনিস তারকা শোভন জামালী

না-ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ ডেভিস কাপ দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় টেনিস চ্যাম্পিয়ন শোভন জামালী। মঙ্গলবার (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আরও পড়ুন : একসঙ্গে থাকার সময়ই পাচ্ছেন না শোয়েব-সানিয়া

অস্ট্রেলিয়াপ্রবাসী ক্রীড়াবিদ শোভন জামালী দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। বুধবার (২৬ এপ্রিল) তার জানাজা নামাজ ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।

তিনি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালীর সন্তান। শোভন জামালী ১৯৮৬-১৯৯৯ সময়ে সব মিলিয়ে ১০ বার বাংলাদেশের হয়ে ডেভিস কাপে অংশ নেন। তিনি ছিলেন দলের নির্ভরশীল একজন খেলোয়াড়। শোভন জামালী ডেভিস কাপে বাংলাদেশের হয়ে ৫৩টি ম্যাচ খেলে জেতেন ২৫টি।

তার মৃত্যুতে বাংলাদেশ টেনিস ফেডারেশন গভীর শোক, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা